14 May 2025
Subject: স্কুল শাখার ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ
সম্মানিত অভিভাবক,
আসসালামু আলাইকুম। আপনার সন্তানকে একজন মানবিক গুণাবলীসম্পন্ন ও আদর্শ বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আনন্দময় পাঠশালাকে বেছে নেয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।
আগামীকাল ১৫/০৫/২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার আপনার সন্তানের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আপনাকে যথাসময়ে উপস্থিত হতে অনুরোধ করছি।
উপস্থিতির স্থানঃ আনন্দময় পাঠশালা অফিস।
উপস্থিতির সময়ঃ সকাল ৯.০০ টা ।
গুরুত্বপূর্ণ নির্দেশনা-
০১। সন্তানের স্কুল ড্রেসের মাপ আপনার পছন্দের দর্জির নিকট হতে নিয়ে আসবেন। আমরা মাপ অনুযায়ী কাপড় কেটে দিয়ে দিব।
০২। বাসায় স্মার্টফোন অর্থাৎ টাচফোন থাকলে অবশ্যই নিয়ে আসবেন।